Thursday, February 28, 2019

আমি তো এমনই...

আমি তো এমনই...

থা দিয়ে হয়না রাখা, মুছে দেই সব স্বপ্ন আঁকা।
মায়ার জালে বাঁধা পড়ায়, নিয়েছো যে আমায় মেনে।
মার চেয়ে বেশি তোমায়, আর কে যে বলো চেনে।

আমি যেন কেমনই,

আমি তো এমনই...

Wednesday, February 27, 2019

খবর দিও...

খবর দিও...

মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।

হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।

সুখের দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হঠাত কান্না পেলে.......

একজীবনের বৃষ্টি দিয়ে তুমি সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে...

স্বপ্ন তার বহুদূর...

স্বপ্ন তার বহুদূর...

মহান আত্মা নেই তার
এভাবে বিবেচিত হয় সে
কেন থাকবে?

যখন আমরাই সব স্বীকার করে যাই।
এই তীব্র আলোয় ঘেরা শহরে,
মহানের অশেষ দান কি সবাই পায়?

অল্প সুখে সুখী সে
অল্প অর্থে জীবন টানে
অর্থহীন সব,
যখন সুখ থাকে তার প্রাণে

স্বপ্ন তার বহুদূর
সূর্য সাগরের মাঝে
এখন তোমারা আমায় বলো

এভাবেই কি কষ্ট করলে কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে স্রষ্টা মিলে?

চিন্তা...

চিন্তা...

যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে,
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
কখন জানি হঠাৎ আবার চোখে রক্ত ঝরে।
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি।

চিন্তাগুলো আমার কেমন যেনো এলোমেলো
সুত্রগুলো উলটো করে ভুল অংক কষি
যখন আমি থাকবো না আর যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাটার মত আসবো আমি ফিরে।

জানি বলছি আবোলতাবোল উলটাপালটা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যাথা।

প্রিয় অন্ধকার....

প্রিয় অন্ধকার....


তীব্র আলোর মুখোমুখি আমি
এরা কারা আমায় করে নিচ্ছে আপন?
ছোঁয়ায় মমতা, স্নেহের উষ্ণতা।

প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন?
ফিরে এলাম তোমার কাছে,
আমায় ছাড়া একা লাগেনি তো?

ছুঁয়ে গেলাম অনেক প্রাণ,
আলোড়ন তুলে তাদের শরীরে,
দেখলোনা আমায় অনেকেই,
থেকে গেলো দূরে…

Featured Post

শূন্য -- বেহুলা

 SHUNNO’s new song ‘Behula’, presented by "Here's To Life: Musing of the Soul".  The song is based on Shiva Purana and the Man...