Saturday, April 30, 2016

আশা নিরাশা --- মাইলস

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আশা নিরাশা --- মাইলস

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তুমি আমার চোখে চেয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলে।
হাতে হাত রেখে বলেছিলে
চিরদিন আমার হয়ে থাকবে।

আমিতো সেই দিন থেকে
তোমার পথ চেয়ে থেকে
ভালোবাসার স্বপ্ন দিয়ে 
তোমাকে আমার করে নিলাম।

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদিপ জ্বেলেছিলাম।

তারপর একদিন তুমি বললে
তোমায় ভুলে যেতে।
হারিয়ে গেলে আমার থেকে
কারো আশার প্রদিপ জ্বেলে দিয়ে।

আমিতো সেইদিন থেকে 
তোমার আশায় থেকে
নিরাশায় ফিরে গেলাম
তোমার সৃতি বুকে নিয়ে।

কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ নিভে দিলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment

Featured Post

শূন্য -- বেহুলা

 SHUNNO’s new song ‘Behula’, presented by "Here's To Life: Musing of the Soul".  The song is based on Shiva Purana and the Man...