Thursday, May 28, 2020

নিজেকে হারাবার ভয় (Nijeke Harabar Bhoy) -- Shishir feat. Rafa

========================================

নিজেকে হারাবার ভয় (Nijeke Harabar Bhoy) -- Shishir feat. Rafa

========================================

Singer: Rafa
Composition, tune and arrangement: Shishir Ahmed
All instruments: Shishir Ahmed
Lyrics: Bakhtiar Hossain
Mixed by: Shishir Ahmed
Mastered by: Rafa
Produced by: Shishir Ahmed

========================================

ক্লান্তি জমে চোখের কোণে
দৃষ্টি কেবলই ক্ষীণ হয়
গোমট বাতাসে যাচ্ছে সরে
নিজেকে হারানোর ভয়
সব শূন্য মনে হয়
চার দেয়ালের আঁধারে

আমার আকাশ জুড়ে
আমি ক্লান্ত উড়ে উড়ে
বিষণ্ণতার ঝড়ে
বিষাদের রঙ্গে হারাই
দূর সে অজানায়
নিজেকে হারাবার ভয়
আমার কি আর হয়

কালো মেঘ এসে
দিচ্ছে ডাক আমায়
কোন অচিন এক মায়া
মোহে হারাই
এই ধরণীর সব ফুল
হয়ত ফুটবে হয়ে ভুল
তার সুবাস ছড়াবে
জীবনের দুকূল

আমার চার দেয়ালে
কত বিষণ্ণ লেখা
লিখে গেছি আনমনে
অজানার পথে
তবে যাত্র শুরু হোক
উড়ে দূর সে আকাশে
মেঘের দেশ ফেলে নীলের অপারে
অচিন কোন রঙ্গের দেশে হারাই
দূর কোন দিগন্তে আমার প্রতিবিম্বে
তাকিয়ে রয় অপলক, আমাতে আমি হারাই...

========================================

No comments:

Post a Comment

Featured Post

শূন্য -- বেহুলা

 SHUNNO’s new song ‘Behula’, presented by "Here's To Life: Musing of the Soul".  The song is based on Shiva Purana and the Man...