Friday, March 1, 2019

আমার ঘরে কোন এক পাখি -- পবন দাস বাউল

আমার ঘরে কোন এক পাখি


আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ধরতে গেলে দেয়না ধরা 
করি কি উপায়। 

আঁখির কোনে পাখির বাসা 
নীড়ে থাকে এই মোর আশা 
পাখি ফিরে যেন চায়।
আমার ঘরে কোন এক পাখি 
বসত করে যায় 
ধরতে গেলে দেয়না ধরা 
করি কি উপায়। 

আশা ছিল মনে মনে 
বাঁধবো বাসা ঘরের কোনে 
আমার আশার মুখে ছাই।
আমায় ছেড়ে পাখি যেন 
কখনো না যায়।


-- পবন দাস বাউল

No comments:

Post a Comment

Featured Post

শূন্য -- বেহুলা

 SHUNNO’s new song ‘Behula’, presented by "Here's To Life: Musing of the Soul".  The song is based on Shiva Purana and the Man...