Thursday, March 28, 2019

কি পেলে --- ভাইকিংস

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কি পেলে --- ভাইকিংস

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কিছু সুখ চাইলে, কিছু হারাতে হয়
কিছু দুঃখ পেলে, সুখ সীমানা ছাড়ায়
দু'চার করে অনেক কাছে এসেছি
প্রথম ঠিকানা খুজে পেয়েছি
কি পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙিনায়।।

কিছু ভাল লাগা আর কিছু ভালবাসা
উদাসি ভাবনা, আবেশী সীমানায়
আজ হৃদয় জুড়ে, কথা শুনবার নেই কেও
আমার এই পথে
কোথাও নেই যে কেও
কি পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙিনায়।।

কত কাছে আসা, আর কত দূরে যাওয়া
একাকী বেদনা, নিরবে জাতনায়
আজ ভুবন ঘুরে, পাশে থাকবার নেই কেও
আমাদের রাতে
কোথাও নেই যে কেও
কি পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙিনায়।।

কিছু সুখ চাইলে, কিছু হারাতে হয়
কিছু দুঃখ পেলে, সুখ সীমানা ছাড়ায়
দু'চার করে অনেক কাছে এসেছি
প্রথম ঠিকানা খুজে পেয়েছি
কি পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙিনায়।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment

Featured Post

শূন্য -- বেহুলা

 SHUNNO’s new song ‘Behula’, presented by "Here's To Life: Musing of the Soul".  The song is based on Shiva Purana and the Man...